Viral Video

৮৪ বছরে স্বপ্নপূরণ! প্রথম বার বিমানে চেপে পৈতৃক ভিটায় দিদা, চোখে জল বিমানচালক নাতির, ভিডিয়ো ভাইরাল

বিমানে উঠে জানলার পাশের আসনে বসে পড়েন বৃদ্ধা। কখনও খাওয়াদাওয়া করেছেন, কখনও আবার জানলা দিয়ে মেঘের দিকে তাকিয়ে থেকেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৫:১৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জীবনের চুরাশিটি বসন্ত কাটিয়ে ফেলেছেন বৃদ্ধা। এই ৮৪ বছরে বিমানে চাপেননি কোনও দিন। কিন্তু মনে মনে সেই স্বপ্ন বুনে চলেছিলেন চিরকাল। কাকতালীয় ভাবে, তাঁর নাতি পেশায় বিমানচালক। দিদার ইচ্ছা জানতে পেরে তাঁকে নিয়ে বিমানে পাড়ি দিলেন তরুণ। জীবনে প্রথম বার বিমানে চেপে পৈতৃক ভিটার উদ্দেশে রওনা দিলেন বৃদ্ধা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এসিজি.ওএফসি’ নামের ‌অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বৃদ্ধা টিকিট পরীক্ষা করিয়ে বিমানে উঠছেন। তাঁর সঙ্গে রয়েছেন এক তরুণ। বিমানে উঠে জানলার পাশের আসনে বসে পড়লেন বৃদ্ধা। কখনও খাওয়াদাওয়া করছেন, কখনও আবার জানলা দিয়ে মেঘের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। পাশে বসে থাকা তরুণ তাঁর নাতি। তিনি পেশায় বিমানচালক। তরুণ জানান, ২২ বছর বয়সে পছন্দের পেশা বেছে নিয়েছিলেন তিনি।


নিজের স্বপ্ন পূরণ করেছিলেন। কিন্তু তাঁর দিদার স্বপ্ন ছিল বিমানে চড়ার। ৮৪ বছর বয়সেও সেই স্বপ্ন পূরণ করতে পারেননি তিনি। তাই দিদার স্বপ্নপূরণের দায়িত্ব কাঁধে নিলেন তরুণ। বিমানে চেপে দিদার সঙ্গে তাঁর পৈতৃক ভিটা দেখতে গেলেন তরুণ। দিদার স্বপ্নপূরণ করতে পেরেছেন দেখে আনন্দে চোখে প্রায় জল চলে এল তরুণের। এই ঘটনাটি ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরে ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তরুণকে ঘিরে প্রশংসার বন্যা বয়ে গিয়েছ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আপনি যে দিদার স্বপ্নপূরণ করলেন তা দেখে সত্যিই খুব ভাল লাগল। এই মুহূর্তগুলো সারা জীবনের সম্পদ হয়ে থেকে যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement