Viral Video

বিরামহীন ফোন ঘাঁটতে ঘরবন্দি হল খুদে, সন্তানের নাগাল পেতে দেওয়াল ভাঙলেন বাবা-মা! ভিডিয়ো ভাইরাল

ঘরের বাইরে থেকে দেওয়াল ভেঙে দিয়েছেন এক তরুণ দম্পতি। তাঁদের সন্তান ঘরের ভিতর একা রয়েছে। বিপদের আশঙ্কা থেকে দেওয়াল ভেঙে দিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১০:০২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মোবাইল ফোনে হাত দিলেই বাবা-মা চিৎকার করেন। শান্তিতে একটু ফোন ঘাঁটাও যায় না! একটু আরাম করে ফোন দেখবে বলে নিজেকে ঘরবন্দি করে ফেলল খুদে। বাবা-মায়ের শত অনুরোধেও দোর খুলল না সে। কোনও উপায় না দেখে শেষ পর্যন্ত বাইরে থেকে ঘরের দেওয়াল ভেঙে মেয়েকে উদ্ধার করলেন তার বাবা-মা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মেঘ আপডেটস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ঘরের বাইরে থেকে দেওয়াল ভেঙে দিয়েছেন এক তরুণ দম্পতি। তাঁদের সন্তান ঘরের ভিতর একা রয়েছে। বিপদের আশঙ্কা থেকে দেওয়াল ভেঙে দিয়েছেন তাঁরা। ভাঙা দেওয়ালের মধ্যে মুখ গলিয়ে তাঁদের সন্তানকে ঘরের দরজা খুলে দেওয়ার অনুরোধ করে চলেছেন তাঁরা।

কিন্তু ছোট্ট বালিকা খাটের উপর চুপচাপ বসে রয়েছে। তার হাতে রয়েছে মোবাইল ফোন। এই ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি থেকে জানা গিয়েছে, ওই খুদের বাবা-মা তাকে ফোনে হাত দিতে দেন না। তাই লুকিয়ে-চুরিয়ে ফোন নিয়ে ঘরে ঢুকে ভিতর থেকে ছিটকিনি তুলে দিয়েছিল সে।

Advertisement

শত অনুরোধেও দরজা খুলছিল না। মেয়ে ঘরের মধ্যে একা একা কী করছে ভেবে চিন্তা হচ্ছিল বাবা-মায়ের। তাই ঘরের দেওয়াল ভেঙে ফেললেন তাঁরা। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ঘরের দেওয়াল ভেঙে না ফেলে দরজার দিকে সামান্য ভেঙে দিলেই ঘরের ভিতর ঢুকে পড়তে পারতেন। মেয়ে কি এ ভাবেও আপনাদের কথা শুনবে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement