Viral Video

চলন্ত অটোর মাথায় বসে পথকুকুর! পাত্তা না দিয়ে জোরে অটো ছোটাচ্ছেন চালক, ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক

অটোয় সওয়ার হয়েছে এক পথকুকুর। অটোর মাথায় উঠে বসেছে সে। ওই অবস্থায় অটো চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে বিতর্ক শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চলন্ত অটোর মাথায় বসে রয়েছে একটি পথকুকুর। কিন্তু সে দিকে খেয়াল নেই অটোচালকের। যাত্রী নিয়ে তিনি দিব্যি ব্যস্ত রাস্তা দিয়ে অটো ছোটাচ্ছেন। এই ঘটনাটি এক প্রত্যক্ষদর্শীর নজরে পড়তেই তিনি বিপজ্জনক মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘গৌরব_সতীশ_গাওয়াড়ে’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ব্যস্ত রাস্তায় অটো চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। অটোর মাথায় একটি পথকুকুর চুপচাপ বসে রয়েছে। অটোর পিছনের একটি গাড়িতে বসেছিলেন এক তরুণ। এই ঘটনাটি নজরে পড়ায় তিনি ভিডিয়ো তুলে রাখেন। এই ঘটনাটি পুণের দাঙ্গে চৌক এলাকায় ঘটেছে।

ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। কুকুরটি ছাদে বসা অবস্থায় অটো চালাচ্ছিলেন বলে কটাক্ষের শিকার হয়েছেন চালক। আবার নেটাগরিকদের একাংশের দাবি, পথকুকুরটি যে অটোর ছাদের উপর উঠে বসেছে তা খেয়াল করেননি অটোচালক। যে কোনও মুহূর্তে পথকুকুরটি বিপদে পড়তে পারত, আশঙ্কা করেছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement