Viral Video

‘নিজের দেশেই নিরাপদ বোধ করছি না’! বন্ধুদের সঙ্গে হিমাচল গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন তরুণী, ভাইরাল ভিডিয়ো

বন্ধুদের সঙ্গে সন্ধ্যার হিমাচল ঘুরে দেখছিলেন এক তরুণী। কিন্তু এক তরুণের অদ্ভুত কাজের জন্য তাঁদের মেজাজ গেল বিগড়ে। সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে সেই অভিজ্ঞতার কথা জানালেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১২:২১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হিমাচল প্রদেশে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছেন এক তরুণী। সন্ধ্যার হিমাচল ঘুরে দেখছিলেন তাঁরা। কিন্তু এক তরুণের অদ্ভুত কাজের জন্য তাঁদের মেজাজ গেল বিগড়ে। তরুণীর দাবি, সেই তরুণ তাঁদের ৩০ মিনিট ধরে অনুসরণ করে যাচ্ছেন। তরুণী এবং তাঁর বন্ধুরা যেখানে যাচ্ছেন, তাঁদের পিছন পিছন সেখানেই যাচ্ছেন সেই তরুণও। তাই তরুণকে গিয়ে মুখের উপর তেমনটা করতে নিষেধ করলেন তরুণী এবং তাঁর বন্ধুরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের বিরে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই তরুণী ভিডিয়ো করে ক্ষোভ উগরে দিচ্ছেন এক তরুণের উপর। তাঁদের দাবি, সেই তরুণ গত আধ ঘণ্টা ধরে তাঁদের পিছু করে যাচ্ছেন। সব জায়গায় তাঁদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছেন সেই অচেনা তরুণ, যা তরুণীদের মোটেই ভাল লাগেনি। বরং কিছুটা অস্বস্তিই হয়েছে। তাই তরুণী যুগল গিয়ে তরুণকে মুখের উপর তেমনটা করতে নিষেধ করলেন এবং এ-হেন আচরণ করার কারণ জিজ্ঞেস করলেন। কিন্তু তরুণ সে অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিলেন, যা দুই তরুণীর মেজাজ আরও বিগড়ে দিল। তরুণী জানালেন যে নিজের দেশেই তিনি নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারছেন না। এর নেপথ্যকারণ হিসাবে তিনি পুরুষদেরই দায়ী করলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ফিট.ওয়ান্ডারার’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। পাঁচ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের ক্ষোভপূর্ণ মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। যদিও বহু নেটাগরিক আবার তরুণীর অভিযোগকে ‘সাজানো’ বলে দাবি করেছেন। একদল নেটাগরিক নারীসুরক্ষা ঘিরে ক্ষোভপ্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement