Viral Video

পাহাড়ি নদীর পারে দাঁড়িয়ে ছবি, পা ফস্কে খরস্রোতে ভেসে গেলেন একই পরিবারের তিন সদস্য, ভিডিয়ো প্রকাশ্যে

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, একই পরিবারের তিন সদস্য পঞ্জাব থেকে হিমাচল প্রদেশের মণিকরণ সাহেব গুরুদ্বারে গিয়েছিলেন। প্রার্থনা শেষে তাঁরা ছবি তোলার জন্য পার্বতী নদীর তীরে যান। সেই সময় তাঁরা নদীর খুব কাছে চলে যান এবং ভারসাম্য হারিয়ে সোজা নদীর জলে পড়ে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৬:২৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ছবি তুলতে গিয়ে মৃত্যুর মুখে তিন পর্যটক। খরস্রোতা নদীর প্রবল স্রোতে খড়কুটোর মতো ভেসে গেলেন একই পরিবারের তিন সদস্য। স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন পঞ্জাবের তিন বাসিন্দা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হিমাচল প্রদেশের কুল্লু জেলার মণিকরণের কাছে পার্বতী নদীর তীরে ছবি তোলার সময় প্রবল স্রোতে ভেসে যান তাঁরা। সেই দুর্ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, একই পরিবারের তিন সদস্য পঞ্জাব থেকে হিমাচল প্রদেশের মণিকরণ সাহেব গুরুদ্বারে গিয়েছিলেন। প্রার্থনা শেষে তাঁরা ছবি তোলার জন্য পার্বতী নদীর তীরে যান। সেই সময় তাঁরা নদীর খুব কাছে চলে যান এবং ভারসাম্য হারিয়ে সোজা নদীর জলে পড়ে যান। ভিডিয়োয় দেখা গিয়েছে পাহাড়ি নদীর স্রোতের টানে পর পর ভেসে চলেছেন তিন জন। পর্যটকেরা জলে পড়তেই আশপাশে থাকা লোকজন সতর্ক হয়ে পড়েন। স্থানীয়েরা তাঁদের ভেসে যেতে দেখেন। সময় নষ্ট না করে পুলিশ এবং জরুরি পরিষেবাগুলিকে খবর দেন তাঁরাই। উদ্ধার অভিযান শুরু করেন। পর্যটকদের মধ্যে দু’জন ভেসে ভেসে গিয়ে অল্প দূরে নদীর তীরে পৌঁছোন। যেখানে স্থানীয় বাসিন্দারা তাঁদের টেনে নিরাপদে পারে তুলে নিয়ে আসেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় জরুরি উদ্ধারকর্মী দল। পরিবারের তৃতীয় সদস্যকে উদ্ধার করেন সদস্যেরা।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘দ্য_হিলনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু বার তা দেখা হয়েছে। নেটাগরিকেরা পর্যটকদের ছবি তোলার বিপজ্জনক প্রবণতা দেখে নিন্দায় মুখর হয়েছেন। কুলুর এই পার্বতী নদীতে এর আগেও একই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছিল। নদীর তীরে হাঁটতে বেরিয়েছিলেন দুই পর্যটক। আচমকা প্রবল জলের তোড়ে ভেসে গিয়েছিলেন দু’জনেই। তাঁদের মধ্যে মারা গিয়েছিলেন এক পর্যটক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement