Viral Video

বিয়েবাড়িতে পণ্য সরবরাহ করতে এসে পেলেন চমক, কর্মীকে ‘বিশেষ আপ্যায়নের’ পর মেটানো হল বিল! ভাইরাল ভিডিয়ো

বিয়ের সানাই বেজেছে এমন এক বাড়িতে জিনিসপত্র পৌঁছোতে গেলেন নামী পণ্য সরবরাহকারী সংস্থার এক কর্মী। বাড়ির লোকেরা সেই কর্মীকে টাকা মেটালেন এক অভিনব উপায়ে, যা দেখে চমকে গেলেন কর্মী নিজেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০৭:৫৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হিন্দু বাড়িতে বিয়ে মানেই আয়োজন হবে এলাহি। পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয়। এরই সঙ্গে আত্মীয়স্বজনদেরও আপ্যায়নের কোনও ত্রুটি রাখা হয় না। বিয়ের সানাই বেজেছে এমন এক বাড়িতে জিনিসপত্র পৌঁছোতে গেলেন নামী পণ্য সরবরাহকারী সংস্থার এক কর্মী। বাড়ির লোকেরা সেই কর্মীর টাকা মেটালেন এক অভিনব উপায়ে, যা দেখে চমকে গেলেন কর্মী নিজেও। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটি সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ি সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। কারণ, বাড়িতে বিয়ে লেগেছে। সেখানে জিনিসপত্র ডেলিভারি করতে এলেন এক নামী পণ্যসরবরাহকারী সংস্থার কর্মী। বিল হয়েছে ২০০০ টাকা। অনলাইন না, বাড়ির লোকজন নগদ টাকা দেবেন বলে ঠিক করেছেন। কিন্তু তাঁদের কাছে নেই কোনও ৫০০-র নোট। সেটা ডেলিভারি কর্মীকে জানানোয় তিনি বললেন খুচরো যা আছে তা-ই দিতে, তিনি গুনে নেবেন। কোনও অসুবিধা নেই তাতে। ডেলিভারি কর্মীর এ হেন আচরণ মন ছুঁয়ে গেল বাড়ির লোকজনের। তাঁরা জরির তৈরি মালায় টাকাগুলি পিনের সাহায্যে লাগালেন। তৈরি হল টাকার মালা। তার পর সেই টাকার মালা এনে পরিয়ে দিলেন ডেলিভারি কর্মীকে। ২০০০-এর জায়গায় দিলেন ২১০০ টাকা। ডেলিভারি কর্মীর মুখে ফুটে উঠল চওড়া হাসি। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘শ্রীধর_ভাব্য৭’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৯৩ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন ভাল করা মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কেবল ভারতেই এমনটা হতে পারে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘মুদিপণ্য সরবরাহ করতে এসে তিনি বরের প্রিয় বন্ধুর চালে বাড়ি ছাড়লেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement