Viral Video

‘আগে ব্যবসা পরে বিয়ে’, বরের পোশাকেই পাংচার ঠিক করতে বসলেন মেকানিক পাত্র! ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

ভিডিয়োয় দেখা গিয়েছে, শেরওয়ানি পরে বিয়ে করতে যাচ্ছেন বর। সঙ্গে চলেছে শোভাযাত্রা। এরই মধ্যে সকলকে অবাক করে রাস্তার পাশে একটি বাইকের পাংচার ঠিক করার জন্য শোভাযাত্রা ছেড়ে বেরিয়ে যান ওই পাত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৯:৪৫
Share:

বিয়ে করতে যাওয়ার আগে বাইক মেরামত করছেন পাত্র। ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ের সময় অনেক অদ্ভুত ঘটনা ঘটে। অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে দেখা যায় নববধূ এবং বরকে। আবার পাত্রপাত্রীর কাণ্ডে হাসির রোলও ওঠে মাঝেমধ্যে। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে করার আগে বাইকের পাংচার ঠিক করছেন বর। বরের পোশাকেই বাইক মেরামতির কাজে হাত লাগিয়েছেন তিনি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

বিয়ে সবার জন্যই একটি বিশেষ দিন। কিন্তু এ ক্ষেত্রে পাত্র বিয়ের আগে এমন কাজ করেছেন, যা সমাজমাধ্যমে আলোচনার খোরাক জুগিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, শেরওয়ানি পরে বিয়ে করতে যাচ্ছেন বর। সঙ্গে চলেছে শোভাযাত্রা। এরই মধ্যে সকলকে অবাক করে রাস্তার পাশে একটি বাইকের পাংচার ঠিক করার জন্য শোভাযাত্রা ছেড়ে বেরিয়ে যান ওই পাত্র। তাঁকে দেখে হতবাক হয়ে যান পথচারীরা। আত্মীয়স্বজনও অবাক হয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, পাত্র পেশায় মেকানিক। আর সে কারণেই অত দক্ষ হাতে বাইকের পাংচার ঠিক করছিলেন তিনি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হসনাজ়রুরিহ্যায়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কাজের প্রতি পাত্রের নিষ্ঠার কারণে প্রশংসাও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘পাত্রের কাছে বিয়ের মতো তার কাজও সমান গুরুত্বপূর্ণ। তিনি দেখিয়েছেন যে কঠোর পরিশ্রম এবং দায়িত্ববোধকে কখনও উপেক্ষা করা উচিত নয়। কাজের প্রতি তাঁর নিষ্ঠা স্পষ্ট।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বর প্রমাণ করেছেন যে বিয়ের মতো অনুষ্ঠানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement