Viral Video

ভাইরাল হওয়ার নেশায় বেপরোয়া! চলন্ত ট্রেনের দরজার হাতল ধরে অদ্ভুত কাণ্ড বধূর, তার পর... ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, ভাইরাল হওয়ার নেশায় মত্ত এক বধূ চলন্ত ট্রেনে রিল শুট করছেন। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ভিডিয়ো বানাচ্ছেন তিনি। রিল বানানোর জন্য ট্রেনের দরজার বাইরে ঝুলে থাকতে দেখা যায় তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৭:৫১
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

চলন্ত ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে রিল ভিডিয়ো তৈরি করছিলেন বধূ। দু’হাতে দরজা ধরে পিছনের দিকে ঝুঁকে শরীরের বেশ কিছুটা অংশ দরজার বাইরে বার করে রেখেছিলেন। ও রকম বিপজ্জনক ভাবে রিল শুটও করছিলেন। ভয় ধরানো তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছিল, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, ভাইরাল হওয়ার নেশায় বেপরোয়া এক বধূ চলন্ত ট্রেনের দরজায় রিল শুট করছেন। রিল বানানোর জন্য ট্রেনের দরজার বাইরে ঝুলে থাকতে দেখা গিয়েছে তাঁকে। দরজার হাতল ধরে শরীর পিছনের দিকে ঝুঁকিয়ে দেন তিনি। বধূর কাণ্ড দেখে মনে হচ্ছিল, যেন কোনও সিনেমার শুটিং চলছে। এর পর ওই বধূকে ভোজপুরি ভাষায় বলতে শোনা যায়, ‘‘ট্রেনে ভিডিয়ো বানালে কি কেউ কিছু বলবে?’’ এই কথাটি বলার পর তিনি ট্রেনের ভিতরে ফিরে যান।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ছাপড়াজিলা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। বধূর নিন্দায় সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘শুধু তরুণ সমাজ নয়, মধ্যবয়সিরাও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার নেশায় যেন পাগল হয়ে উঠেছেন। এই নেশার বশবর্তী হয়ে তাঁরা সব সীমা অতিক্রম করছেন। ভাইরাল হওয়ার প্রতিযোগিতা যেন তাঁদের পাগল করে তুলেছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘নিন্দনীয়। রেলের উচিত বধূকে শাস্তি দেওয়া।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement