Viral Video

বিয়েবাড়িতে ‘নাগরাজের’ আবির্ভাব! বরের ঘোড়া ‘দখল’ করে বাঁদিক-ডানদিক করে নাচ, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘোড়ায় চড়ে শোভাযাত্রা নিয়ে বিয়ে করতে যাচ্ছে বর। পাশে নাচতে নাচতে যাচ্ছে আত্মীয়স্বজন এবং বন্ধুরা। এমন সময় হঠাৎই বরের এক বন্ধুও বরের ঘোড়ায় উঠে পড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১০:০৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়েবাড়িতে ‘নাগরাজের’ আবির্ভাব! বন্ধুর বিয়েতে এক যুবককে নাচতে দেখে হতবাক হয়ে তেমনটাই মন্তব্য করল নেটপাড়া। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘোড়ায় চড়ে শোভাযাত্রা নিয়ে বিয়ে করতে যাচ্ছে বর। পাশে নাচতে নাচতে যাচ্ছে আত্মীয়স্বজন এবং বন্ধুরা। এমন সময় হঠাৎই বরের এক বন্ধুও বরের ঘোড়ায় উঠে পড়েন। বরের সামনে বসে অদ্ভুত কায়দায় ‘নাগিন ড্যান্স’ করতে শুরু করেন তিনি। যুবক কখনও ঘোড়ার বাম দিকে, আবার কখনও ডান দিকে পুরোপুরি ঝুলে নাচতে থাকেন। তাঁর নাচের ভঙ্গি এতটাই অনন্য যে পাশে থাকা লোকজনও হাসিতে ফেটে পড়েন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে ভিডিয়োটি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রেবেলিয়াস ২.০’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর মজা করে লিখেছেন, ‘‘এ তো নাগরাজ! থামুন ভাই। আপনার নাগমণি কেউ নিয়ে যাবে না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই নাচ অন্য পর্যায়ের। পুরো বিয়ের শোভাযাত্রার মেজাজ তৈরি করে দিয়েছে।’’ তৃতীয় এক নেটাগরিকের মন্তব্য, ‘‘ঘোড়াটি যদি ভয়ে পালিয়ে যেত, তা হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement