Viral Video

নায়িকাসুলভ ভঙ্গিতে সিঁড়ি থেকে নামতে নামতে রিল শুট! পা পিছলে পপাত চ তরুণী, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আত্মবিশ্বাসের সঙ্গে সিঁড়ি দিয়ে নামছেন দুই তরুণী। রিল শুট করছেন। তাঁদের হাঁটাচলার ভঙ্গি কোনও দিক থেকেই নায়িকার থেকে কম নয়। কিন্তু তাঁদের মধ্যে এক জন হঠাৎই ভারসাম্য হারিয়ে ফেলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৬:২৫
Share:

রিল বানাতে গিয়ে পড়ে গেলেন তরুণী। ছবি: এক্স থেকে নেওয়া।

আজকাল মানুষ সমাজমাধ্যমে রিল বানাতে খুবই আগ্রহী। রিলের জন্য রাস্তায় বিপজ্জনক ভাবে নাচতে দেখা যায় অনেককে। অনেকে রিল বানাতে গিয়ে বিপদের মুখেও পড়েন। সে রকমই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছেন নেটাগরিকেরা। ভিডিয়োয় দেখা গিয়েছে, রিল বানাতে গিয়ে কী ভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন এক তরুণী। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আত্মবিশ্বাসের সঙ্গে সিঁড়ি দিয়ে নামছেন দুই তরুণী। রিল শুট করছেন। তাঁদের হাঁটাচলার ভঙ্গি কোনও দিক থেকেই নায়িকার থেকে কম নয়। কিন্তু তাঁদের মধ্যে এক জন হঠাৎই ভারসাম্য হারিয়ে ফেলেন। সিঁড়ি দিয়ে নামার সময় পিছলে যান তিনি। তাঁর বন্ধু ধরার চেষ্টা করলেও লাভ হয়নি। পপাত চ হন তিনি। সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নীচে পড়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘প্রিশা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল। ঠিক হয়েছে। খ্যাতির জন্য মানুষ এখন সমাজমাধ্যমে যা-তা শুরু করেছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘খুব মজা পেয়েছি। ক্যামেরার সামনে বেশি নায়িকাসুলভ আচরণ করতে গিয়েছিলেন। লাভ হল না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement