Viral Video

স্ত্রীর তৈরি রিল অশোভন, রাগে জীবিত বধূর পিণ্ডদান করলেন স্বামী! থুতু ছিটিয়ে ছবি ফেললেন নদীতে, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক নদীর তীরে বসে পিণ্ডদানের মতো একটি আচার পালন করছেন। তাঁর হাতে মালা পরানো এক মহিলার ছবি। এর পর যুবককে ওই ছবিতে থুতু ছিটিয়ে তা নদীতে ফেলে দিতে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৬:৫৩
Share:

স্ত্রীর ছবি নদীতে বিসর্জন করলেন যুবক। ছবি: এক্স থেকে নেওয়া।

স্ত্রীর তৈরি ইনস্টাগ্রাম রিল পছন্দ হয়নি। অশোভন বলে মনে হয়েছিল। সেই রাগে স্ত্রীর পিণ্ডদান করলেন স্বামী। স্ত্রীর ছবিতে থুতু ছিটিয়ে নদীতে ভাসিয়েও দিলেন। তেমনটাই দাবি করে চাঞ্চল্যকর একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি নেটমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ যুবকের কষ্টের প্রতি সহানুভূতি দেখালেও অনেকে বিষয়টিকে হিন্দু ঐতিহ্যের উপহাস বলে মন্তব্য করছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক নদীর তীরে বসে পিণ্ডদানের মতো একটি আচার পালন করছেন। তাঁর হাতে মালা পরানো এক মহিলার ছবি ধরা। এর পর যুবককে ওই ছবিতে থুতু ছিটিয়ে তা নদীতে ফেলে দিতে দেখা যায়। এর পর বাকি রীতিও পালন করেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ছবিটি যুবকের স্ত্রীর এবং তিনি বেঁচে রয়েছেন। স্ত্রীর সাহসী এবং ক্রমাগত ভাইরাল হওয়া ইনস্টাগ্রাম রিল নিয়ে ‘বিরক্ত এবং ব্যথিত’ ছিলেন ওই যুবক। রিলগুলি অশোভনীয় বলে মনে হয়েছিল তাঁর। এর পরেই স্ত্রীর সঙ্গে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন তিনি। থুতু ছিটিয়ে স্ত্রীর ছবি ফেলে দেন নদীতে। পিণ্ডদান করেন।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিতর্ক এবং সমালোচনারও জন্ম দিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিরক্তি প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ বিষয়টিকে হিন্দু ঐতিহ্যের উপহাস বলে দাবি করেছেন। তবে ব্যথিত যুবকের প্রতি সহানুভূতিও দেখিয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সমাজমাধ্যমের কারণে অনেক পরিবার ভেঙে যাচ্ছে। যুবক স্পষ্টতই ব্যথিত এবং হয়তো রাগের বশে ওই পদক্ষেপ করেছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পিণ্ডদানের মতো একটি পবিত্র অনুষ্ঠান এবং ঐতিহ্য নিয়ে মজা করা লজ্জাজনক। ছেলেখেলা করা উচিত নয়। স্ত্রীর রিলের প্রতিবাদে স্বামী নিজেই অন্য একটি রিল তৈরি করেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement