Viral Video

গরুর জন্য ওত পেতে অপেক্ষা, পর্যটকদের সামনেই শিকারের ভবলীলা সাঙ্গ করল সিংহ দম্পতি! ভাইরাল রোমহর্ষক ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গুজরাতের গির জাতীয় উদ্যানে সাফারি করতে আসা পর্যটকেরা তাঁদের গাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে এক সিংহ দম্পতির গরু শিকার করার দৃশ্য প্রত্যক্ষ করলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১০:৩৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

জঙ্গলে সাফারিতে আসা পর্যটকদের গাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল সিংহী। হঠাৎ দূর থেকে দৌড়ে আসতে দেখল একটি গরুকে। সঙ্গী সিংহকে নিয়ে প্রাণীটির ভবলীলা সাঙ্গ করল কয়েক মুহূর্তেই। দাঁড়িয়ে দেখলেন পর্যটকেরা। রোমহর্ষক সেই ঘটনাটি ঘটেছে গুজরাতের বিখ্যাত গির অরণ্যে। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে গুজরাতের গির জাতীয় উদ্যানে সাফারি করতে আসা পর্যটকেরা তাঁদের গাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে এক সিংহ দম্পতির গরু শিকার করার দৃশ্য প্রত্যক্ষ করছেন। ক্যামেরায় ধরা পড়া বিরল দৃশ্যটি এখন সমজমাধ্যম ঝড় তুলেছে। পর্যটকেরা চোখের সামনেই একটি সিংহ ও একটি সিংহীকে শিকারের পরিকল্পনা করতে দেখেন। আশ্চর্যজনক ভাবে গরুটিকে আসতে দেখে পর্যটকদের গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে সিংহী। এর পর কিছুটা এগিয়ে ওত পেতে বসে থাকে। গরুটি কাছাকাছি আসতেই তার উপর ঝাঁপ মারে সিংহী। কয়েক সেকেন্ডের মধ্যেই সে শিকারকে বাগে আনে। সেই সময় গরুর উপর ঝাঁপিয়ে পড়ে সিংহও। কিছু ক্ষণের মধ্যেই শিকারকে মেরে ফেলে তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দেশগুজরাত’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বন্যপ্রাণীপ্রেমী এবং রোমাঞ্চপ্রিয় মানুষ— উভয়কেই মুগ্ধ করেছে সেই ভিডিয়ো।

Advertisement

গুজরাতের গির জাতীয় উদ্যান এশীয় সিংহের শেষ প্রাকৃতিক আবাসস্থল হিসাবে বিশ্বব্যাপী সমাদৃত। কয়েক দশক ধরে সংরক্ষণ প্রচেষ্টা সিংহের সংখ্যাকে পুনরুদ্ধার করতে সাহায্য করেছে, যা এই অঞ্চলটিকে ভারতের অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে। সিংহ ছাড়াও ওই অরণ্যে চিতাবাঘ, হায়না, শেয়াল, কুমির এবং বহু প্রজাতির পাখির বাসস্থান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement