Viral Video

দোকান বন্ধ হয়ে যাচ্ছে, বৌয়ের ফরমায়েশি জিনিস কিনতে অদ্ভুত কাণ্ড ঘটালেন মরিয়া স্বামী! ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি দোকানের শাটার প্রায় বন্ধ হতে চলেছিল। এমন সময় তার নীচ দিয়েই দোকানে ঢুকে পড়েন এক ব্যক্তি। কাণ্ড দেখে অবাক হয়ে যান দোকানের দায়িত্বে থাকা দুই তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১০:৪৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আপনার স্ত্রী কিছু কেনাকাটা করতে বলেছেন, এ দিকে দেখলেন দোকানপাট বন্ধ। এমন অবস্থায় সাধারণত মানুষ কী করে? বিফল হয়ে বাড়ি ফেরে। খালি হাতে ফেরার জন্য বেশির ভাগ সময় স্ত্রীর বকাঝকাও শুনতে হয়। তবে সম্প্রতি এক ব্যক্তি এমন এক ঘটনা ঘটিয়েছেন, যা দেখে হাসির রোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

Advertisement

এক্স-এর (সাবেক টুইটার) ‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি দোকানের শাটার প্রায় বন্ধ হতে চলেছে। এমন সময় তার নীচ দিয়েই দোকানে ঢুকে পড়েন এক ব্যক্তি। দোকানের দায়িত্বে ছিলেন দুই তরুণী। দোকানে ঢুকে প্রয়োজনীয় জিনিসটি নিয়ে বিল মিটিয়ে চলে গেলেন তিনি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ওই ব্যক্তির হাবভাব এমন ছিল যেন কোনও উদ্ভট কাণ্ড তিনি আদৌ ঘটাননি। তবে, হাসি থামাতে পারেননি দুই তরুণী দোকানি। ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি ভিয়েতনামের। স্ত্রীর কথামতো জিনিস কিনতে এসেছিলেন তিনি। মজা করে লেখা হয়েছে, যাতে সকাল পর্যন্ত বকা না শুনতে হয়, সেই কারণেই এই মরিয়া চেষ্টা।

Advertisement

ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ৯ হাজারেরও বেশি ভালবাসার চিহ্ন আঁকা হয়েছে পোস্টটিতে। বহু বার শেয়ার করা হয়েছে। অজস্র মজার মন্তব্যও জমা পড়েছে মন্তব্যবাক্সে। অনেকেই লিখেছেন এই ঘটনাটির সঙ্গে নিজের জীবনের খুব মিল পেয়েছেন। এক নেটাগরিক মজা করে লিখেছেন, “ভাই নিজের জীবন বিপন্ন করেছেন, কিন্তু বৌয়ের ফরমায়েশি জিনিস নিতে ছাড়েননি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement