মহিলাকে গণধর্ষণের অভিযোগ ঢোলাহাটে

ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার পথে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল ঢোলাহাট থানার কাসারিচক এলাকায়। শুক্রবার রাতের ওই ঘটনায় অভিযুক্তদের মধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০১:৫৮
Share:

ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার পথে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল ঢোলাহাট থানার কাসারিচক এলাকায়। শুক্রবার রাতের ওই ঘটনায় অভিযুক্তদের মধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সুন্দরবন জেলা পুলিশ সুপার তথাগত বসু বলেন, ‘‘মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে করিম মোল্লা নামে কাসারিচকের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।’’ তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আজ, রবিবার করিমকে কাকদ্বীপ আদালতে তোলার কথা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর বাইশের ওই মহিলা বিবাহিত হলেও স্বামীর সঙ্গে থাকেন না। ঢোলাহাটে নিজের বাপের বাড়িতে থাকেন। কলকাতায় পরিচারিকার কাজ করেন।

শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ তিনি শিয়ালদহ থেকে ট্রেনে লক্ষ্মীকান্তপুর পৌঁছন। সেখান থেকে এক পূর্ব পরিচিতের মোটর বাইকে ঢোলাহাট যাচ্ছিলেন। মাঝপথে কয়েকজন যুবক তাঁদের পথ আটকায়। তরুণীর সঙ্গীকে মারধর করে। এরপরে রাস্তার পাশে টেনে নিয়ে গিয়ে মহিলাকে তারা গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মহিলা শনিবার ঢোলাহাট থানায় অভিযোগ করেছেন। তাঁর শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। করিমকে গ্রেফতারের পরে তাকে শনাক্ত করেছেন ওই মহিলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement