Habra TMC Leader Arrest

লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার বালু-ঘনিষ্ঠ জ্যোতি! তৃণমূল নেতাকে প্রিজ়ন ভ্যানে দেখে ডিম-বর্ষণ

জ্যোতি চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে প্রিজ়ন ভ্যানের দিকে দেদার কাঁচা ডিম ছুড়তে থাকেন সকলে। একই সঙ্গে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে নাকাল হতে হয়েছে পুলিশকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৯:৫৩
Share:

আর্থিক তছরুপের অভিযোগে এ বার পুলিশের জালে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের এক প্রভাবশালী সদস্য। ‘নারায়ণপুর সেবা সংঘ’ নামে একটি ক্লাবের কোষাগার থেকে কয়েক লক্ষ টাকা সরানোর অভিযোগে জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তীকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। জ্যোতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় (বালু) মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত।

Advertisement

​স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু দিন আগে ‘নারায়ণপুর সেবা সংঘ’ ক্লাবের বিপুল অঙ্কের অর্থ তছরুপের অভিযোগ উঠেছিল। সম্প্রতি তার তদন্তে নামে হাবড়়া থানার পুলিশ। সেই তদন্তের অংশ হিসাবেই জ্যোতিকে গ্রেফতার করেছে তারা। জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ সংশ্লিষ্ট আর্থিক কেলেঙ্কারির সঙ্গে সরাসরি যুক্ত বলে প্রাথমিক তদন্তের পর অনুমান করছে পুলিশ। অন্য দিকে, ​জ্যোতির গ্রেফতারির খবর চাউর হতেই নারায়ণপুর এলাকায় উত্তেজনা ছড়ায়। সোমবার তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পুলিশ যখন থানা থেকে ধৃতকে আদালতে নিয়ে যায়, তখনও বিক্ষোভ দেখান স্থানীয়েরা।

এমনকি, ধৃতের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে ​প্রিজ়ন ভ্যানের দিকে দেদার কাঁচা ডিম ছুড়তে থাকেন সকলে। একই সঙ্গে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে নাকাল হতে হয়েছে পুলিশকে।

Advertisement

ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, জ্যোতি সাধারণ মানুষ তথা ক্লাবের অর্থ আত্মসাৎ করেছেন। তাঁর এবং তাঁর সঙ্গীদের কড়া শাস্তি পাওয়া উচিত। ​ধৃত তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করে এই কাণ্ডে আরও কেউ জড়িত বা যুক্ত কি না, তা খতিয়ে দেখছে। সোমবার ধৃতের পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে হাজির করানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement