হামলার নালিশ

মিছিল ফেরত বিজেপি সমর্থকদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মিনাখাঁর মালঞ্চ বাজারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ০২:১৭
Share:

আহত: বিজেপি কর্মী। —নিজস্ব চিত্র।

মিছিল ফেরত বিজেপি সমর্থকদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মিনাখাঁর মালঞ্চ বাজারে। বিজেপির দাবি, এই ঘটনায় তাদের কয়েকজন সমর্থক আহত হয়েছেন। দু’জন বিজেপি কর্মীকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই এই ঘটনা। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে চৈতল বটতলা থেকে কালীতলা পর্যন্ত মিছিল বের করেছিল বিজেপি। ওই মিছিল নিয়ে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা ছিল। বিজেপির অভিযোগ, এ দিন তাদের মিছিল যেখান থেকে বের হয়েছিল তৃণমূলও বাইক মিছিল বের করে। এর পর বিজেপির মিছিল শেষে মালঞ্চ বাজারে গোলমাল হয়। সেখানে কয়েকজনের মাথা ফাটে।

এ দিন বসিরহাট জেলা হাসপাতাল চত্ত্বরে দাঁড়িয়ে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহ সভাপতি অর্জুন দে দাবি করেন, ‘‘পুলিশের অনুমতি নিয়ে মিছিল করছিলাম। অথচ একই দিনে একই জায়গায় কী ভাবে তৃণমূল মিছিলের অনুমতি পেল, তা বুঝতে পারছি না। মিছিল শেষে তৃণমূলের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছেন।’’ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মালঞ্চের তৃণমূল নেতা আবদুল্লা কয়াল বলেন, ‘‘গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বিজেপি নেতা-কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করেছে। তাতে একজন মাথায় আঘাত পেয়েছে বলে শুনেছি। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement