BJP

বাগদায় সিন্দ্রানী পঞ্চায়েত তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাই কোর্টে যাচ্ছে বিজেপি

সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূলের আঞ্চলিক সভাপতি সৌমেন ঘোষ অবশ্য বিজেপি-র সব দাবিই উড়িয়ে দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৮:৪০
Share:

নিজস্ব চিত্র

বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে ভোটাভুটির দিন ঠিক ছিল ২৯ জুন। তার আগেই বিজেপি ছেড়ে তৃণমূল যাওয়া পঞ্চায়েত সদস্যদের পদ খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হল বিজেপি।

Advertisement

যাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছে তৃণমূল, সেই পঞ্চায়েত প্রধান লতিকা মণ্ডল জানিয়েছেন, যে তিন সদস্য বিজেপি-র প্রতীকে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের সদস্যপদ খারিজ করা হোক। দরকার পড়লে তাঁরা পদ ছেড়ে তৃণমূলে যেতে পারেন। তার পর জিতে এলে তখন তাঁদের গণ্য করা হোক। বনগাঁ বিজেপি-র সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব অভিযোগ করেন, ‘‘বাগদার বিডিও অনৈতিক ভাবে এই অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছেন । তাই আমরা বাধ্য হয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছি।’’

সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূলের আঞ্চলিক সভাপতি সৌমেন ঘোষ অবশ্য বিজেপি-র সব দাবিই উড়িয়ে দিয়েছেন। বিজেপি-কে কটাক্ষ করে বলেছেন, ‘‘আমাদের ভাবতেই অবাক লাগছে, তাঁদের সংখ্যাগরিষ্ঠতা নেই, তাও তাঁরা আদালতে গিয়েছেন । যাঁরা এসেছেন, তাঁরা স্বেচ্ছায় এসেছেন ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement