SIR

বিবেচনাধীন তালিকায় নাম ছিল, ভুগছিলেন ‘আতঙ্কে’! ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার উত্তর ২৪ পরগনার সেই যুবকের

বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়ার ১৩১ নম্বর বুথের বাসিন্দা বছর ছত্রিশের ইসমাইল। পরিবারের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার ভোটার তালিকা প্রকাশের পর নিজের নাম ‘বিচারাধীন’ তালিকায় থাকায় দুশ্চিন্তা গ্রাস করেছিল তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৩:৪৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর আংশিক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় তাঁর নামের উপর লেখা ছিল ‘অ্যাডজুডিকেশন’ অর্থাৎ ‘বিচারাধীন’! তা নিয়ে দিন কয়েক ধরেই চিন্তায় ভুগছিলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা ইসমাইল মোল্লা। বৃহস্পতিবার বন্ধ ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ‘বিচারাধীন’ তালিকায় নাম থাকার আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন ইসমাইল!

Advertisement

বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়ার ১৩১ নম্বর বুথের বাসিন্দা বছর ছত্রিশের ইসমাইল। পরিবারের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার ভোটার তালিকা প্রকাশের পর নিজের নাম ‘বিচারাধীন’ তালিকায় থাকায় দুশ্চিন্তা গ্রাস করেছিল তাঁকে। পরিবারের লোকেদের সঙ্গে তো বটেই প্রতিবেশী, চেনা পরিচিত সকলের সঙ্গেই তা নিয়ে আলোচনা করতেন। ভবিষ্যতে ভোটার তালিকায় তাঁর নাম থাকবে তো? নাম বাদ গেলে কী হবে— এমন নানা প্রশ্ন করতেন সব সময়ই।

মৃতের আত্মীয় আরমান আকন্দি বলেন, ‘‘বিবেচনাধীন তালিকায় নাম থাকার দুশ্চিন্তা থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ইসমাইল। গতকাল রাতে নমাজ় পড়ে মসজিদ থেকে ফেরার পরও এ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন তিনি। বার বার বলছিলেন সমস্যার সমাধান না-হলে আত্মহত্যা করব। কিন্তু আজই যে এমন করবেন, তা ভাবতে পারিনি।’’

Advertisement

বৃহস্পতিবার সকালে পরিবারের লোকেরাই ঘর থেকে ইসমাইলের ঝুলন্ত দেহ উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দেহ প্রথমে রুদ্রপুর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সেখানে দেহের ময়নাতদন্ত হবে। তার পরে দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement