SSC Case

ইডি দফতরে অর্পিতা, এসএসসি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। একই মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। বৃহস্পতিবার এসএসসি মামলায় ইডি দফতরে হাজিরা দেন অর্পিতা। শুক্রবার তলব করা হয়েছে পার্থকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১২:৩৬
Share:

ইডি দফতরে হাজিরা দিলেন অর্পিতা মুখোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইডি দফতরে হাজিরা দিলেন অর্পিতা মুখোপাধ্যায়। এসএসসি নিয়োগ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ ছিল। সেই মতো সকাল ১১টার কিছু পরে ইডি দফতরে আসেন অর্পিতা।

Advertisement

প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অর্পিতা। একই মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। তবে দু’জনেই এখন জামিনে রয়েছেন। তার মধ্যেই এসএসসি মামলায় দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। সূত্রের খবর, এসএসসি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পার্থকে বুধবারই ডাকা হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। অসুস্থ বলে জানিয়েছিলেন। তাঁকে আবার ২০ মার্চ, শুক্রবার তলব করা হয়েছে। অন্য দিকে, অর্পিতাকে হাজিরা দিতে বলা হয়েছিল ১৭ মার্চ, মঙ্গলবার। তিনিও সে দিন হাজিরা দেননি। তার পরেই আবার তাঁদের তলব করে ইডি। প্রথম বার হাজিরা না-দিলেও বৃহস্পতিবার ইডি দফতরে আসেন অর্পিতা।

২০২২ সালের জুলাই মাসে দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছিল ইডি। টাকা উদ্ধারের পর তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক নিয়োগ মামলায় গ্রেফতার হন পার্থও। ঘটনাক্রমে সিবিআইয়ের এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) হয়। তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement