COVID-19

Covid in West Bengal:মাস্ক না পরার প্রতিবাদ করায় দেগঙ্গায় আক্রান্ত দম্পতি

মঙ্গলবার দেগঙ্গার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুসলিম পাড়ার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২১ ১৮:২৬
Share:

আক্রান্ত দম্পতি।- নিজস্ব চিত্র।

মাস্ক না পরে বাইরে বার হওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হতে হল এক দম্পতিকে। মঙ্গলবার দেগঙ্গার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুসলিম পাড়ার ঘটনা। প্রাথমিক চিকিৎসার পর ওই দম্পতি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

কী ঘটেছিল?

পুলিশ জানিয়েছে, মুসলিম পাড়ার দীর্ঘদিনের বাসিন্দা ওই দম্পতি। তবে কর্মসূত্রে তাঁরা দিঘাতে থাকেন। ওই পাড়াতে তাঁদের একটি বাগান বাড়ি রয়েছে এবং ওই বাড়ির সামনে সরকারিভাবে গ্রামবাসীদের জন্য জলের কল বসানো রয়েছে। গ্রামের বহু মানুষই পাণীয় জলের জন্য কলটির উপর নির্ভরশীল।

Advertisement

পুলিশের কাছে ওই দম্পতি অভিযোগে জানিয়েছে, সম্প্রতি লকডাউন ঘোষণা হতেই তাঁরা নিজেদের গ্রামের বাড়িতে ফেরেন। কয়েকদিন আগে ওই পাড়ার এক মহিলা কোভিড আক্রান্ত হয়ে মারা যান। তার পর থেকেই তাঁরা আতঙ্কে রয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে 11টা নাগাদ মনোয়ার দেখেন মাস্ক ছাড়াই বহু মানুষ বাড়ির সামনের কল থেকে জল নিয়ে যাচ্ছেন। এরই প্রতিবাদ করেছিলেন তাঁরা।

দম্পতির অভিযোগ, এর পরই পাড়ার কয়েকজন ছেলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তাঁদের উপর চড়াও হয়ে মারধরও করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement