COVID 19

Covid Third Wave: তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি শুরু, অশোকনগর-সহ বিভিন্ন কেন্দ্রে চলছে প্রশিক্ষণ

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই জেলার মোট চারটি কেন্দ্রে এই প্রশিক্ষণ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৭:২৩
Share:

তখন প্রশিক্ষণ চলছিল। -নিজস্ব ছবি।

কোভিডের তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে প্রস্তুতি শুরু করে দিল উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলা। বুধবার থেকে উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় বিভিন্ন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে।

Advertisement

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই জেলার মোট চারটি কেন্দ্রে এই প্রশিক্ষণ হবে। পর পর কয়েক দিন ধরেই এই প্রশিক্ষণ-পর্ব চলবে। সব মিলিয়ে মোট ৩৫৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। বুধবার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্স মিলিয়ে মোট ৩০ জনের প্রশিক্ষণ হয়েছে। অশোকনগরের পাশাপাশি খড়দহ, নৈহাটি এবং রাজারহাট হাসপাতালেও চলছে প্রশিক্ষণ।

তৃতীয় ঢেউয়ের প্রকোপ থেকে কী ভাবে স্বাস্থ্য কর্মীরা নিজেদের সুরক্ষিত রাখবেন, কী ভাবে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা যাবে, করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার সময় কী কী ব্যবস্থা নেওয়া আবশ্যক, এ সব বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement