Prisoner escape

স্বাস্থ্য পরীক্ষার সময়ে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা ধৃতের! সোনারপুরে ছিনিয়ে নিতে গেলেন অটোও, হল না শেষরক্ষা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মগরাহাট এলাকার বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহ করা হচ্ছে। বেনিয়া বৌ এলাকায় গভীর রাতে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করায় স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করেন এবং মারধর করেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৬:৫১
Share:

—প্রতীকী ছবি।

এ যেন সিনেমা! ধৃতকে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ। সেই সময় নাটকীয় ভাবে পুলিশের হাত থেকে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত যদিও আবার তাঁকে আটক করে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের সুভাষগ্রামের ঘটনা।

Advertisement

স্থানীয়দের একাংশের দাবি, পুলিশের হাত থেকে পালিয়ে কিছুটা দূরে গিয়ে এক অটোচালকের উপরে হামলা করেন ওই ব্যক্তি। অভিযোগ, জোর করে তাঁর অটো ছিনিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এর পরে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন বলে অভিযোগ। যদিও পুলিশের একটি সূত্রের দাবি, ধৃত পালানোর চেষ্টা করলেও হামলা চালানোর চেষ্টা করেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মগরাহাট এলাকার বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহ করা হচ্ছে। বেনিয়া বৌ এলাকায় গভীর রাতে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করায় স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করেন এবং মারধর করেন বলে অভিযোগ। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পালানোর চেষ্টা করলে আবার তাঁকে আটক করা হয়। ইতিমধ্যেই ধৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের হাতে তাঁকে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement