Local train

লোকাল ট্রেনে এক দিনের অভিযানে জরিমানা প্রায় ৫ লক্ষ টাকা

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন সূত্রের খবর, একযোগে সব শাখায় হানা দেন রেলের কর্মীরা। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা এবং সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার সুনীলকুমার মোহালের নির্দেশে চলে অভিযান।

ঋষি চক্রবর্তী

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৯
Share:

—প্রতীকী চিত্র।

বহু যাত্রী লোকাল ট্রেনে টিকিট কাটেন না, এ কথা কারও অজানা ন। বিনা টিকিটে শিয়ালদহ ডিভিশনের সব শাখায় ১১ ফেব্রুয়ারি অভিযান চালায় রেল। এক দিনে ২,১৮২ জন যাত্রী ধরা পড়েছেন। জরিমানা বাবদ রেলের আয় হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা (৫ লক্ষ ২৪ হাজার ৩৫ টাকা)!

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন সূত্রের খবর, একযোগে সব শাখায় হানা দেন রেলের কর্মীরা। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা এবং সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার সুনীলকুমার মোহালের নির্দেশে চলে অভিযান। শিয়ালদহ মেইন শাখা, সাউথ লাইন এবং বনগাঁ থেকে শুরু করে হাসনাবাদ শাখায় অভিযান চলেছে। স্টেশনে-স্টেশনে প্রচার ও লাগাতার মাইকে প্রচার সত্ত্বেও দেখা যায়, টিকিট ছাড়া সফর করছিলেন বহু যাত্রী। ২,১৮২ জনকে হাতেনাতে ধরে জরিমানা করা হয়।

বসিরহাট থেকে আসা এক যাত্রী শুভ্রাশিস মণ্ডলের কথায়, ‘‘টিকিট কেটেই ট্রেনে চড়া উচিত। অ্যাপসের মাধ্যমেও টিকিট কাটা যায় এখন।’’ অন্য এক যাত্রী ইন্দ্রজিৎ ভট্টাচার্যের কথায়, ‘‘অনেকেই আছেন ভিড়ের জন্য টিকিট কাটেন না। তবে এখন লাইনে না দাঁড়িয়েও নানা ভাবে টিকিট টাকা যায়। এটা সকলেরই করা উচিত। তাতে রেলের পরিষেবা আরও উন্নত হতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন