Baduria Wife Murder

দুই বিয়ে নিয়ে অশান্তি, দ্বিতীয় স্ত্রীকে খুন স্বামীর! ৮ মাসের অন্তঃসত্ত্বাকে হত্যার অভিযোগে বাদুড়িয়ায় উত্তেজনা

মৃতার নাম রেহেনা বিবি। বয়স ৩৬ বছর। তাঁর স্বামী শাহাবুদ্দিন মণ্ডল শুক্রবার ফোন করেন স্ত্রীর বাপের বাড়িতে। রাজিবুল মণ্ডল জানান, পিসেমশাই শাহাবুদ্দিন তাঁকে ফোন করে জানান, পিসি অসুস্থ। তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। অভিযোগ, দুই বিয়ে নিয়ে পারিবারিক অশান্তিতে এক স্ত্রীকে খুন করেছেন যুবক। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার আটঘরা এলাকার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রেহেনা বিবি। বয়স ৩৬ বছর। তাঁর স্বামী শাহাবুদ্দিন মণ্ডল শুক্রবার ফোন করেন স্ত্রীর বাপের বাড়িতে। রাজিবুল মণ্ডল জানান, পিসেমশাই শাহাবুদ্দিন তাঁকে ফোন করে জানান, পিসি অসুস্থ। তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রাজিবুল তড়িঘড়ি পিসির বাড়ি যান। তিনি দেখেন, ঘরের মধ্যে রেহেনার নিথর দেহ পড়ে রয়েছে।

রাজিবুলের অভিযোগ, ‘‘বাড়ি গিয়ে দেখি পিসি অচৈতন্য অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। কান দিয়ে রক্ত বার হচ্ছে এবং গায়ে আঘাতের চিহ্ন। তাড়াতাড়ি ওকে রুদ্রপুর হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসকেরা জানান, পিসি আর নেই।’’ ওই যুবক এবং তাঁর পরিবারের অভিযোগ, রেহানাকে খুন করছেন স্বামীই। মৃতার কাকা সিরাজুল মণ্ডল জানান, জামাইয়ের দুটো বিয়ে। রেহেনা ছিলেন দ্বিতীয় পক্ষ এবং আট মাসের অন্তঃসত্ত্বা। তিনি বলেন, ‘‘দুই স্ত্রীকে নিয়ে নিজেদের মধ্যে বেশ কিছু দিন ধরে অশান্তি চলছিল ওদের। সেই পারিবারিক অশান্তির জেরে রেহেনাকে খুন করা হয়েছে।’’

Advertisement

পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আত্মীয় এবং প্রতিবেশীদেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement