TMC

ভোটের আগে স্বামীর বিজেপি-তে যোগ, প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই

শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২০। এর মধ্যে বর্তমানে ১২টি তৃণমূলের দখলে। বিজেপি-র হাতে রয়েছে ৭টি আসন। কণার বিরুদ্ধে অনাস্থায় সই ১ জনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১৮:০৫
Share:

প্রধানের বিরুদ্ধে একজোট পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। —নিজস্ব চিত্র

স্বামী তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন বিধানসভা ভোটের আগে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়েও ভোটের সময় ‘বসে গিয়েছিলেন’ স্ত্রী। সেই অভিযোগে এ বার ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন পঞ্চায়েতে তৃণমূলের বাকি সদস্যরা। এই ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের শিমুলপুর পঞ্চায়েতে।

Advertisement

শিমুলপুর পঞ্চায়েতে বর্তমান প্রধান কণা গুহ। তৃণমূলের দাবি, তাঁর স্বামী ধনেশনারায়ণ গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। জোড়াফুল শিবিরের অভিযোগ, স্বামী বিজেপি-তে যেতেই নিষ্ক্রিয় হয়ে যান কণা। এই অভিযোগে, ভোটের ফল বেরোতেই পঞ্চায়েতের বাকি তৃণমূল সদস্যরা একজোট হয়ে গত ১০ মে অনাস্থা প্রস্তাব জমা দেন কণার বিরুদ্ধে। কণা অবশ্য জানিয়েছেন, তিনি এখনও তৃণমূলেই আছেন। তাঁর দাবি, স্বামী বিজেপিতে যোগ দিয়েছেন বলে তিনি দল ছেড়ে দিয়েছেন এমনটা ভেবে নেওয়া ঠিক হবে না। এ নিয়ে গাইঘাটায় এ বারের তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২০। এর মধ্যে বর্তমানে ১২টি তৃণমূলের দখলে। বিজেপি-র হাতে রয়েছে ৭টি আসন। কণার বিরুদ্ধে অনাস্থায় সই করেছেন তৃণমূলের ১১ জন সদস্য। বিজেপি নেতারা অবশ্য গোটা বিষয়টি তৃণমূলের দলীয় বিষয় বলে এড়িয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement