Narendrapur Gun Down Case

নরেন্দ্রপুরে ফ্ল্যাটের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের, ঘরে মিলল আগ্নেয়াস্ত্র ও গুলি! গ্রেফতার বান্ধবী-সহ দুই

পুলিশ সূত্রে খবর, নরেন্দ্রপুরের নবগ্রাম এলাকায় একটি ফ্ল্যাট থেকে ৩৭ বছরের অরূপ মণ্ডলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ফ্ল্যাট থেকে মেলে দু’টি আগ্নেয়াস্ত্র এবং ছ’রাউন্ড গুলি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১০:৩৬
Share:

(বাঁ দিকে) অরূপ মণ্ডল। প্রিয়াঙ্কা দাস (ডান দিকে)। —নিজস্ব ছবি।

একা ফ্ল্যাটে থাকতেন। সেই ফ্ল্যাট থেকে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মৃতের বান্ধবী-সহ দু’জনকে। সোমবার দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের নরেন্দ্রপুর থানার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নরেন্দ্রপুরের নবগ্রাম এলাকায় একটি ফ্ল্যাট থেকে ৩৭ বছরের অরূপ মণ্ডলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ফ্ল্যাট থেকে মেলে দু’টি আগ্নেয়াস্ত্র এবং ছ’রাউন্ড গুলি। কখন, কী ভাবে এবং কেন অরূপকে গুলি করে মারা হল তা এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দারও এ নিয়ে মুখ খুলতে নারাজ।

তবে মৃতের পরিবারের দাবি, রবিবার মধ্যরাতে তাদের কাছে মৃত্যুর খবর যায়। অরূপের এক মামা শঙ্কর নস্কর জানান, এক পরিচিত তাঁকে ভাগ্নের মৃত্যুসংবাদ জানান। রাতেই তাঁরা অরূপের ফ্ল্যাটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অরূপ। পরিবারের এ-ও দাবি, কাজের সূত্রে অরূপ নরেন্দ্রপুরের ফ্ল্যাটে থাকতেন। তাঁর সঙ্গে কারও প্রণয়ঘটিত সম্পর্ক রয়েছে কি না, সেটাও বাড়ির কেউ জানত না। তবে জনৈক রাজু নামে এক যুবককে অরূপের বাড়ির কেউ কেউ চেনেন। অরূপের বন্ধু বলেই জানতেন। ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে প্রিয়াঙ্কা দাস নামে এক যুবতীকেও পাকড়াও করেছে তারা। প্রাথমিক অনুমান, সম্পর্কে টানাপড়েনে এই খুনের ঘটনা। প্রিয়াঙ্কার সঙ্গে অরূপের ঘনিষ্ঠতা ছিল বলে প্রাথমিক তদন্তে আভাস মিলেছে।

Advertisement

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং তদন্তও শুরু হয়েছে। কে গুলি করলেন, কেন খুন করলেন, নেপথ্যের কারণ জানার চেষ্টা চলছে। অন্য দিকে, ভোটের আবহে গুলি করে খুনের ঘটনায় এলাকায় শোরগোল শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement