কাদায় ভরা রাস্তা, সমস্যায় বাসিন্দারা

রাস্তার উপর এক হাঁটু কাদা। তার মধ্যে আবার কোথাও জমে রয়েছে জল। এই অবস্থাতেই রাস্তায় বেরিয়ে বাজার করতে হচ্ছে কর্তাদের। ছোট ছোট ছোলেমেয়েগুলি স্কুলেও যাচ্ছে। সাইকেল, মোটরবাইক, অটোগুলিও বিপজ্জনকভাবে চলছে। কিন্তু রাস্তার যা অবস্থা তাতে যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১০
Share:

এই পরিস্থিতিতেই চলছে যাতায়াত।—নিজস্ব চিত্র।

রাস্তার উপর এক হাঁটু কাদা। তার মধ্যে আবার কোথাও জমে রয়েছে জল। এই অবস্থাতেই রাস্তায় বেরিয়ে বাজার করতে হচ্ছে কর্তাদের। ছোট ছোট ছোলেমেয়েগুলি স্কুলেও যাচ্ছে। সাইকেল, মোটরবাইক, অটোগুলিও বিপজ্জনকভাবে চলছে। কিন্তু রাস্তার যা অবস্থা তাতে যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। ডায়মন্ড হারবার ১ ব্লকের গুরুদাসনগর স্টেশন থেকে বারদ্রোণ আশ্রমমোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা এখন চলাচলের অযোগ্য। রাস্তা সারানোর দাবিতে বার বার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী।

Advertisement

বোলসিদ্ধি কালীনগর পঞ্চায়েতের অধীনে ওই রাস্তাটি পড়ে। বছর দশেক আগে জেলা পরিষদ রাস্তাটি পাকা করেছিল। তারপর থেকে আর সংস্কার হয়নি। এখন রাস্তায় পিচ উঠে হিয়েছে। রাস্তার মধ্যে গর্ত তৈরি হয়েছে। ওই পঞ্চায়েতের সিপিএমের উপপ্রধান আব্দুলা পাইক বলেন, ‘‘রাস্তা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। তাঁরা পঞ্চায়েত অফিসে চড়াও হচ্ছে। রাস্তাটি এখন সত্যিই বিপজ্জনক।’’ তাঁর দাবি, রাস্তা সংস্কারের জন্য বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কিছুই হয়নি।

এ বিষয়ে জেলা পরিষধের সভাধিপতি সামিমা শেখ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার টাকা আটকে দিয়েছে বলে রাস্তাটি সারানো হচ্ছে না। নির্বাচনের আগেই সংস্কারের কাজ শুরু হবে।’’

Advertisement

এই পরিস্থিতিতেই চলছে যাতায়াত।

স্থানীয়দের একাংশ মনে করেন, পঞ্চায়েতটি সিপিএমের অধীনে বলে রাস্তাটি সারানো হচ্ছে না। এলাকার মানুষকে কষ্ট দেওয়ার জন্যই এমন করা হচ্ছে। রাস্তা দিয়ে অটো ও মোটরভ্যানগুলি ধীর গতিতে চলছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি নিয়ে সমস্যায় বাসিন্দারা। গত কয়েক বছর ধরে এ ভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছেন। এখন মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। জল কাদার জন্য এলাকায় চাষের জমিরও ক্ষতি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘‘আমরা রাস্তায় বেরোতে পারছি না। প্রত্যেকদিন গাড়ি রাস্তায় উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। এমনকি কয়েক মাস আগে একজন অটো দুর্ঘটনায় মারাও গিয়েছেন। এই রাস্তায় কোনও অ্যাম্বুল্যান্স ঢুকতে পারছে না। বাধ্য হয়ে কোলে করে রোগী নিয়ে যেতে হচ্ছে।’’ অবিলম্বে রাস্তা সংস্কারে উদ্যোগী হোক প্রশাসন বলে দাবি এলাকাবাসীর।

ওই পঞ্চায়েতের বিরোধী দলনেতা তৃণমূলের নিমাই ভট্টাচার্য বলেন, ‘‘আজ যে ভাবে মানুষ তাড়া করেছে আমি ভয়ে পালিয়ে এসেছি। আমার কাছে তাঁরা জানতে চাইছে দল ক্ষমতার রয়েছে কেন রাস্তা সংস্কার হচ্ছে না। কিন্তু আমার কাছে এর কোনও উত্তর নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement