খাবার না পেয়ে বিক্ষোভে সামিল প্রতিবন্ধীরাও

পঞ্চায়েতের নির্দিষ্ট তহবিল থেকে দীর্ঘদিন খাদ্যদ্রব্য না মেলায় কাগজের থালা হাতে বিডিও অফিসে ঢুকে বিক্ষোভ দেখালেন একদল গ্রামবাসী। তাঁদের বেশিরভাগই আবার শারীরিক প্রতিবন্ধী। বুধবার দুপুরে দেগঙ্গা বিডিও অফিসে ঘণ্টা দু’য়েক বিক্ষোভ চলার পরে বিডিও এসে তাঁদের খাদ্যশস্য দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৫ ০৩:১৬
Share:

পঞ্চায়েতের নির্দিষ্ট তহবিল থেকে দীর্ঘদিন খাদ্যদ্রব্য না মেলায় কাগজের থালা হাতে বিডিও অফিসে ঢুকে বিক্ষোভ দেখালেন একদল গ্রামবাসী। তাঁদের বেশিরভাগই আবার শারীরিক প্রতিবন্ধী। বুধবার দুপুরে দেগঙ্গা বিডিও অফিসে ঘণ্টা দু’য়েক বিক্ষোভ চলার পরে বিডিও এসে তাঁদের খাদ্যশস্য দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।

Advertisement

পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের সদস্যদের নিয়ে নিজের এলাকার দরিদ্র মানুষের একটি তালিকা তৈরি করেন। এরপর বিডিও অফিসে নারী ও শিশু সুরক্ষা কমিটির বৈঠকে ওই তালিকা পাস করানো হয়। এর ভিত্তিতেই দুঃস্থদের খাদ্যশস্য দেওয়া হয়।

দেগঙ্গা ব্লকের চৌরাশি পঞ্চায়তের উত্তর মাটিকুমড়ো গ্রামের প্রতিবন্ধী মহম্মদ জভেদআলি মোল্লা, নসিমপুর গ্রামের গফ্ফর মণ্ডল, চিংড়িয়া গ্রামের মোমেনা বিবিরা বলেন, ‘‘প্রতি মাসে ১২ কেজি করে গম পেতাম। ২০১৪ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত ৩৮ জন আমরা সে সব কিছু পাইনি। পঞ্চায়েতে প্রধানের কাছে একাধিকবার গিয়েও কোনও লাভ হয়নি।’’ প্রতিবন্ধী এবং গ্রামবাসীদের একাংশের দাবি পঞ্চায়েত প্রধানই ইচ্ছা করে ওই খাদ্য দিচ্ছেন না। তাই বিডিও-র ঘরের সামনে বসে এই বিক্ষোভ করা হয়েছে। মানসবাবু বলেন, ‘‘গ্রামবাসী খাদ্যশস্য পাননি বলে চৌরাশি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছিল আমার কাছে। নানা কারণে তদন্ত এগোয়নি।’’

Advertisement

পঞ্চায়েতের তৃণমূল সদস্য সফর আলি জানান, এক মাস আগে বিডিওকে লিখিত আবেদন জানানো হয়েছিল। বিডিও জানিয়েছিলেন ২৮ নভেম্বরের মধ্যে সমস্যার সমাধান হবে। কিন্তু তা হয়নি। তাঁর কথায়, ‘‘মাস তিনেক আগে একবার শুনেছিলাম খাবার এসেছে। কিন্তু তা পাইনি কেউ।’’

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে পঞ্চায়েতের প্রধান কাসেদ আলির বক্তব্য, ‘‘আমার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যে বাকিদের খাবার দেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement