১০০ দিনের কাজের প্রকল্পের সঙ্গে অন্য উন্নয়নমূলক কাজের তহবিল একসঙ্গে করে বৃহস্পতিবার জেলায় চালু হল গৃহ সমৃদ্ধি প্রকল্প। এ দিন রুদ্রনগর থেকে জেলায় ওই প্রকল্প উদ্বোধন করেন জেলাশাসক পিবি সালিম। বেশ কিছু গ্রামবাসীকে ফলের চারা দেওয়া হয়। ৫ অগস্ট পর্যন্ত চারা বিলি ও রোপণের কাজ চলবে। এ দিন প্রকল্পের কাজ খতিয়ে দেখেন পর্যটন সচিব অজিতরঞ্জন বর্ধন।