অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মাছচাষিদের ক্ষতিপূরণ দেওয়া হল দেগঙ্গায়। বৃহস্পতিবার তাঁদের ২০ কেজি করে চারা মাছ এবং ৩০ কেজি করে চুন দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিডিও মানসকুমার মণ্ডল, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি লিলু মোস্তার খানম প্রমুখ। এ দিন ১০০ জন মাছচাষিকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানান বিডিও।