বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা, দেরি হচ্ছে ফল প্রকাশে, সেখানেও থাকছে ভুল— এই সব বিষয়ের প্রতিবাদ জানিয়ে সোমবার দুপুরে বারাসতে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিল ডিএসও। সংগঠনের জেলা সভাপতি সুশান্ত চক্রবর্তী বলেন, ‘‘ওই দাবির পাশাপাশি পরিকাঠামোর উন্নয়ন এবং কর্মী নিয়োগেরও দাবি জানিয়েছি।’’ বিষয়গুলির দিকে নজর দেওয়া হবে বলে জানান উপাচার্য বাসব চৌধুরী।