দোকানে গাড়ির ধাক্কা, জখম ৪

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়েছিল একটি ছোট গাড়ি। ওই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাদুড়িয়া থানার তেঘরিয়া মোড়ের ঘটনা। স্থানীয় বাসিন্দারা গুরুত্বর আহতদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন।

Advertisement
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ০২:২৩
Share:

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়েছিল একটি ছোট গাড়ি। ওই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাদুড়িয়া থানার তেঘরিয়া মোড়ের ঘটনা। স্থানীয় বাসিন্দারা গুরুত্বর আহতদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তিন জনকে পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে। দুর্ঘটনার পরে গাড়ির চালক-সহ তিন যাত্রী পলাতক। তাদের খুঁজছে পুলিশ। গাড়ির মধ্যে থেকে মদের বোতল, প্লেট-ভর্তি মাংস উদ্ধারের পরে পুলিশের অনুমান, গাড়ির চালক, আরোহীরা মদ্যপ অবস্থায় থাকার ফলেই এই দুর্ঘটনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement