দুর্ঘটনায় মৃত্যু

ব্যাঙ্কে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল মোটরবাইক আরোহী এক সিভিক ভলান্টিয়ারের। মঙ্গলবার সকালে পোলবার অমরপুরে চুঁচুড়া-তারকেশ্বর রোডে একটি গাড়ির ধাক্কায় অমিত বারুই (২৫) নামে ওই সিভিক ভলান্টিয়ার মারা যান।

Advertisement
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৫ ০১:০৫
Share:

ব্যাঙ্কে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল মোটরবাইক আরোহী এক সিভিক ভলান্টিয়ারের। মঙ্গলবার সকালে পোলবার অমরপুরে চুঁচুড়া-তারকেশ্বর রোডে একটি গাড়ির ধাক্কায় অমিত বারুই (২৫) নামে ওই সিভিক ভলান্টিয়ার মারা যান। তাঁর বাড়ি পোলবার পুরুষোত্তমবাটিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমিত সম্প্রতি পোলবা থানার অধীনে সিভিক ভলান্টিয়ারের কাজ শুরু করেন। এ দিন চুঁচুড়ায় একটি ব্যাঙ্কে যাচ্ছিলেন। গাড়ির ধাক্কায় তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। তাঁকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement