ধর্ষণের অভিযোগে ধৃত প্রধানের ছেলে

বিবাহিত এক মহিলাকে মারধর করে ধর্ষণের অভিযোগে পুলিশ মিনাখাঁর বামনপুকুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের ছেলেকে গ্রেফতার করেছে। সুজাউল মোল্লা ওরফে কালুকে মঙ্গলবার ভোর রাতে গ্রেফতার করা হয়। বামনপুকুর পঞ্চায়েতের ওই মহিলাকে সোমবার সন্ধ্যায় জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১১
Share:

বিবাহিত এক মহিলাকে মারধর করে ধর্ষণের অভিযোগে পুলিশ মিনাখাঁর বামনপুকুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের ছেলেকে গ্রেফতার করেছে। সুজাউল মোল্লা ওরফে কালুকে মঙ্গলবার ভোর রাতে গ্রেফতার করা হয়। বামনপুকুর পঞ্চায়েতের ওই মহিলাকে সোমবার সন্ধ্যায় জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ দিন ধৃতকে বসিরহাটের এসিজেএমের আদালতে তোলা হলে বিচারক তিন ‌দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় মহিলা একাই বাড়িতে ছিলেন। তাঁর স্বামী মেছোভেড়িতে কাজে গিয়েছিলেন। দুই সন্তান পাশের বাড়িতে ছিল। সেই সুযোগে সুজাউল তাঁর বাড়িতে গিয়ে মারধর করে। ভোজালি দেখিয়ে হুমকি দিয়ে ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। স্বামী বাড়ি ফিরলে মহিলা তাঁকে সব জানান। পরে গভীর রাতে থানায় গিয়ে অভিযোগ করেন। এরপরে রাতেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রধানকে একাধিক বার ফোন করা হলেও তিনি ধরেননি। তাঁরই পরিবারের এক সদস্যের অবশ্য দাবি, পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে সুজাউলকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement