নাবালিকা নিগ্রহে তিন বছরের জেল

বিহারের ট্যাক্সিচালকের নাবালিকা কন্যার গণধর্ষণের ঘটনার পর দিনই মধ্যমগ্রামে যৌন নির্যাতনের শিকার হয়েছিল বছর তিনেকের এক বালিকা। লজেন্স খেতে দেওয়ার লোভ দেখিয়ে ২০১৩ সালের ২৮ অক্টোবর অমিত রায় নামে প্রতিবেশীএক যুবক মেয়েটিকে নিগ্রহ করে।

Advertisement
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ০২:৩৩
Share:

বিহারের ট্যাক্সিচালকের নাবালিকা কন্যার গণধর্ষণের ঘটনার পর দিনই মধ্যমগ্রামে যৌন নির্যাতনের শিকার হয়েছিল বছর তিনেকের এক বালিকা। লজেন্স খেতে দেওয়ার লোভ দেখিয়ে ২০১৩ সালের ২৮ অক্টোবর অমিত রায় নামে প্রতিবেশীএক যুবক মেয়েটিকে নিগ্রহ করে। শুক্রবার বারাসত আদালতের বিচারক শান্তনু ঝাঁ অভিযুক্তকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বলে জানান সরকারি কৌঁসুলি বিপ্লব রায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement