পুজোর টাকাতেই খোলা হয় ‘বিদ্যার্থী অ্যাকাউন্ট’

শুধু উৎসবের আনন্দে গা ভাসানোই নয়, ছোট ছোট ছেলেমেয়েদের ভবিষ্যৎ জীবনের সুরক্ষার দিকটিও দেখেন পুজো উদ্যোক্তারা। মুদিপুর তরুণ সঙ্ঘের পুজো হয় ডায়মন্ড হারবার ২ ব্লকের ভাদুরা হরিদাস পঞ্চায়েত এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৫ ০১:১৯
Share:

শুধু উৎসবের আনন্দে গা ভাসানোই নয়, ছোট ছোট ছেলেমেয়েদের ভবিষ্যৎ জীবনের সুরক্ষার দিকটিও দেখেন পুজো উদ্যোক্তারা।

Advertisement

মুদিপুর তরুণ সঙ্ঘের পুজো হয় ডায়মন্ড হারবার ২ ব্লকের ভাদুরা হরিদাস পঞ্চায়েত এলাকায়। ক্লাবের উদ্যোক্তারা পুজো উপলক্ষে গত তিন বছর ধরে এলাকার ছেলেমেয়েদের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্থানীয় শাখায় ‘বিদ্যার্থী অ্যাকাউন্ট’ খুলে দিচ্ছেন। কোনও টাকা না রেখেও এই অ্যাকাউন্টটি খোলা যায়। কিন্তু ক্লাবের তরফে প্রাথমিক কিছু টাকা দিয়ে দেওয়া হয় ওই অ্যাকাউন্টে।

পুজো এ বার ৫৩ বছরে পড়ল। ক্লাবের সদস্যেরা মনে করেন, প্রতিমা বা মণ্ডপের পিছনে প্রচুর টাকা খরচ করে থিম তৈরির থেকে ভাদুড়া পঞ্চায়েতের ২১টি গ্রামের মানুষের পাশে দাঁড়ানো বেশি দরকার। ফলে তাঁদের পুজোয় সমাজসেবার দিকটি বরাবর গুরুত্ব পায়। তারই একটি অঙ্গ হল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া। বছরে তাঁরা প্রায় ৩০০ ছেলেমেয়েকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement