ভ্রাম্যমাণ থানা

অভিযোগ জানতে এ বার গ্রামে তৈরি হচ্ছে ভ্রাম্যমান থানা। দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি থানার সঙ্গে মানুষের জনসংযোগ বাড়াতে এবং তাদের অভাব-অভিযোগ জানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এসপি সুনীল চৌধুরী। বুধবার ক্যানিং থানা থেকে এর সূচনা হল। থানায় থাকবেন ২ জন অফিসার, ২ জন কনস্টেবল, ১ জন মহিলা পুলিশ কর্মী ও কয়েকজন ভিলেজ পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৫ ০১:২১
Share:

অভিযোগ জানতে এ বার গ্রামে তৈরি হচ্ছে ভ্রাম্যমান থানা। দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি থানার সঙ্গে মানুষের জনসংযোগ বাড়াতে এবং তাদের অভাব-অভিযোগ জানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এসপি সুনীল চৌধুরী। বুধবার ক্যানিং থানা থেকে এর সূচনা হল। থানায় থাকবেন ২ জন অফিসার, ২ জন কনস্টেবল, ১ জন মহিলা পুলিশ কর্মী ও কয়েকজন ভিলেজ পুলিশ। যদিও ওই পুলিশ সহায়তা কেন্দ্রে সাধারণ ডায়েরি করা যাবে। কিন্তু কোনওরকম এফআরআই নেওয়া হবে না। আপাতত এই পুলিশ সহায়তা কেন্দ্রটি সপ্তাহে দু’দিন করে চালু করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement