মিটল গোলমাল, আজ খুলছে স্কুল

ছাত্রদের মধ্যে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার থেকে তিন দিন বন্ধ ছিল মগরাহাট ২ ব্লকের কাড়ামনুরাজ হাইস্কুল। বৃহস্পতিবার তাঁর অফিসে বৈঠক ডেকে স্কুল খোলার ব্যবস্থা করেন বিডিও। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার স্কুল চলাকালীন দু’দল ছাত্রের মধ্যে মারামারি হয়েছিল। তারপর থেকে স্কুল বন্ধ রাখায় সিদ্ধান্ত নেন স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০১:৪২
Share:

ছাত্রদের মধ্যে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার থেকে তিন দিন বন্ধ ছিল মগরাহাট ২ ব্লকের কাড়ামনুরাজ হাইস্কুল। বৃহস্পতিবার তাঁর অফিসে বৈঠক ডেকে স্কুল খোলার ব্যবস্থা করেন বিডিও। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার স্কুল চলাকালীন দু’দল ছাত্রের মধ্যে মারামারি হয়েছিল। তারপর থেকে স্কুল বন্ধ রাখায় সিদ্ধান্ত নেন স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি বিডিও খোকন বালার নজরে আসে। তিনি ওই প্রধান শিক্ষক ও পরিচালন কমিটিকে নিয়ে এ দিন বৈঠক করেন। আজ, শুক্রবার স্কুল খুলবে। প্রধান শিক্ষক হেমবিলাস কাঁসারি বলেন, ‘‘ছাত্রদের মধ্যে ঝামেলার জন্য স্কুল বন্ধ করা হয়েছিল। তবে ওই ৩ দিন ছুটির জন্য অতিরিক্ত ক্লাস নেওয়া হবে।’’ বিডিও বলেন, ‘‘প্রশাসনের কাউকে না জানিয়ে এ ভাবে টানা তিন দিন স্কুল বন্ধ রাখা ঠিক হয়নি। তাই অতিরিক্ত ক্লাস নিতে বলা হয়েছে।’’

Advertisement

যুবকের অপমৃত্যু। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, বসিরহাটের পিঁফার বাসিন্দা ওই যুবকের নাম আয়ুব আলি গাজি (২৫)। বৃহস্পতিবার খুঁটিতে উঠে লাইন ঠিক করার সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যান আয়ুব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement