মেরে ছিনতাই

দুধ ব্যবসায়ীকে বাঁশ ও বন্দুকের বাঁট দিয়ে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ হয়েছে বসিরহাটে। শুক্রবার রাতে হাসনাবাদ স্টেশন রোড়ে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে শনিবার স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থানায় স্মারকলিপি দেওয়া হয়। হাসনাবাদ বাসস্টান্ডে দুধের দোকান আছে নন্দগোপাল ঘোষের।

Advertisement
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৫ ০১:৪১
Share:

দুধ ব্যবসায়ীকে বাঁশ ও বন্দুকের বাঁট দিয়ে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ হয়েছে বসিরহাটে। শুক্রবার রাতে হাসনাবাদ স্টেশন রোড়ে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে শনিবার স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থানায় স্মারকলিপি দেওয়া হয়। হাসনাবাদ বাসস্টান্ডে দুধের দোকান আছে নন্দগোপাল ঘোষের। ওই দিন রাতে দোকান বন্ধ করে মোটরবাইকে করে তিনি বাড়ি ফিরছিলেন। অভিযোগ, হঠাৎ দু’টি মোটরবাইকে কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকাকে বাঁশ ও বন্দুকের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করে। নন্দগোপালবাবু অজ্ঞান হয়ে গেলে দুষ্কৃতীরা টাকার ব্যাগ নিয়ে নিয়ে পালায়। পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার আর.জি.কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement