রাস্তা অবরোধ

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২ ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে ধরে জনতা দাবি তোলে, বিডিওকে আসতে হবে এলাকায়। পরে দেগঙ্গার যুগ্ম বিডিও কৌশিক প্রামাণিক আসেন।

Advertisement
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ০২:২২
Share:

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২ ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে ধরে জনতা দাবি তোলে, বিডিওকে আসতে হবে এলাকায়। পরে দেগঙ্গার যুগ্ম বিডিও কৌশিক প্রামাণিক আসেন। দেড় মাসের মধ্যে সম্পূর্ণ নতুন ভাবে রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিলে গ্রামবাসী অবরোধ তোলেন। বেড়াচাঁপা থেকে চাঁদপুরমোড় পর্যন্ত ৬ কিমি রাস্তা সারাইয়ের দাবিতে এ দিন বেড়াচাঁপা সব্জি বাজারের সামনে ও আকুঞ্জিপাড়ায় আলাদা আলাদা ভাবে অবরোধ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement