বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ছ’জন। দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে পুরুলিয়া-জামশেদপুর (৩২ নম্বর) জাতীয় সড়কে, পুরুলিয়া মফস্সল থানার শিমুলিয়া গ্রামের অদূরে। বেলা ১০টা নাগাদ পুরুলিয়া-বরাবাজার রুটের একটি যাত্রিবাহী বাস পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে বরাবাজারের দিকে যাচ্ছিল। জখম ছ’জনকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।