বাবুলকে মানহানির নোটিস অভিষেকের

আইনি চিঠিতে বলা হয়েছে, বাবুল সে দিন বলেছিলেন, ‘‘এখানে কয়লার ভয়াবহ সিন্ডিকেট চলছে। এর প্রভাব কী, তা সকলেই জানেন। ছোট ব্যানার্জি অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে ১৭-১৮ কোটি টাকা দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ০৩:৫২
Share:

বাবুল সুপ্রিয়। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি ধারায় মানহানি মামলার নোটিস দিলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ৩০ নভেম্বর বাবুল বেশ কিছু মন্তব্য করেছিলেন। তাতে অভিষেকের মানহানি হয়েছে এই দাবি করে ওই নোটিসে বলা হয়েছে, বাবুলকে ৭২ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে হবে। ক্ষমা চেয়ে ওই সব মন্তব্য প্রত্যাহার না করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা আইনি চিঠিতে জানিয়েছেন অভিষেক।

Advertisement

আইনি চিঠিতে বলা হয়েছে, বাবুল সে দিন বলেছিলেন, ‘‘এখানে কয়লার ভয়াবহ সিন্ডিকেট চলছে। এর প্রভাব কী, তা সকলেই জানেন। ছোট ব্যানার্জি অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে ১৭-১৮ কোটি টাকা দেওয়া হয়। এই মন্তব্যই তাঁর সামাজিক সম্মানহানির সামিল বলে মনে করছেন অভিষেক।

জবাবে বাবুল বলেন, ‘‘মন দিয়ে মানহানির মামলা লড়ব। আইনের ময়দানে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি এবং ব্যয়ের তথ্যও টেনে বের করব। ব্যানার্জিবাবুকে সে সবও জানাতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement