State News

মেধা তালিকার ভিত্তিতেই ভর্তি করতে হবে, কেপিসি-কে নির্দেশ হাইকোর্টের

কেপিসি মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তিতে অনিয়ম রয়েছে। সোমবার এ কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এটাও বলা হয়, ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ নয়, মেধা তালিকার ভিত্তিতেই ছাত্র ভর্তি করতে হবে। এমসিএআই-এর নিয়ম না মেনে ইচ্ছামতো ভর্তি করা যাবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১৭:১৮
Share:

ফাইল চিত্র।

কেপিসি মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তিতে অনিয়ম রয়েছে। সোমবার এ কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এটাও বলা হয়, ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ নয়, মেধা তালিকার ভিত্তিতেই ছাত্র ভর্তি করতে হবে। এমসিএআই-এর নিয়ম না মেনে ইচ্ছামতো ভর্তি করা যাবে না।

Advertisement

সাধারণত অভিন্ন প্রবেশিকা পরীক্ষার (নিট) মাধ্যমেই কলেজগুলিতে মেডিক্যালে ভর্তির প্রক্রিয়া চলে। কিন্তু অভিযোগ ওঠে পশ্চিমববঙ্গের কোনও কোনও বেসরকারি কলেজ সরকারি নিয়মের ফাঁক গলে করে নিজেদের বানানো আজব নিয়মে ভর্তি প্রক্রিয়া চালাচ্ছে। যেমনটা করেছে শহরেরই কেপিসি কলেজ।

বাছাই তালিকা প্রকাশের দিন দেখা যায়, যাঁর র‌্যাঙ্ক খুব কাছে তাঁরই নাম নেই, অথচ যাঁর র‌্যাঙ্ক হাজারেরও পরে তিনি সুযোগ পেয়েছেন। শোরগোল পড়ে যায় বাছাই তালিকার ধরন দেখে। অভিভাবকরা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

Advertisement

আরও খবর...

আগেভাগে যান, ভর্তি পাকা ডাক্তারিতে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement