উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
দু’টি বিষয় পড়ানোর জন্য শিক্ষকের খোঁজ চলছে কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। তাঁদের সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি পড়াতে হবে বিশ্ববিদ্যালয়ে। থিয়োরি পড়ানো এবং প্র্যাক্টিক্যাল করানোর ভিত্তিতে প্রতি ঘণ্টায় নিযুক্তদের পারিশ্রমিক হবে ৮০০ বা ১২০০ টাকা।
আবেদনকারীদের ন্যানোটেকনোলজি, মেটিরিয়াল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, জিওইনফরমেটিক্স, রিমোট সেন্সিং বা ভূগোলে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
আগামী ১০ মার্চ ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। দুপুর ১২টা থেকে শুরু হবে ইন্টারভিউ। প্রার্থীদের ওই দিন আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ সংক্রান্ত বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে