IGNOU Admission 2026

ফরাসি ভাষা থেকে মানবাধিকার, দূর ও মুক্ত শিক্ষা মাধ্যমে নানা বিষয়ের পাঠ দেবে ইগনু

বিশ্ববিদ্যালয়ের তরফে চলতি বছরের জানুয়ারি পর্বের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৬
Share:

ইগনু। ছবি: সংগৃহীত।

একাধিক বিষয়ে সার্টিফিকেট কোর্স করার সুযোগ দিচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জারি হয়েছে বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে চলতি বছরের জানুয়ারি পর্বের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। শুধু পড়ুয়া নয়, কর্মরতদের কথা ভেবে নানা বিষয় পড়ানো হবে দূর এবং মুক্ত শিক্ষা মাধ্যমে। যাঁরা কোনও কারণে পঠনপাঠন চালিয়ে যাওয়ার সুযোগ পাননি, তাঁদের কথা ভেবেও এই উদ্যোগ।

আগ্রহীরা এক দিকে ফরাসি, জার্মান, স্প্যানিশ, উর্দু, আরবি ভাষা যেমন শিখতে পারবেন। তেমনি ইনফরমেশন টেকনোলজি, পিস স্টাডিজ়, পর্যটন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, পুষ্টিবিদ্যা, গ্রামীণ উন্নয়ন, মানবাধিকার-সহ নানা বিষয়ের খুঁটিনাটি জানতে পারবেন।

Advertisement

প্রার্থীরা এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। এ বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement