TMC Leaders Arrested

তোলাবাজি, মারধর, শ্লীলতাহানির অভিযোগে বর্ধমান জুড়ে পুলিশি অভিযান, গ্রেফতার বহু তৃণমূল নেতা

মেমারি থানা সংলগ্ন দেবপুর থেকে মারধর ও তোলাবাজির অভিযোগে সুদীপ্ত ভান্ডারি ওরফে রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ০৩:১০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

তোলাবাজি, মারধর, লুটপাট, জমি দখল থেকে শুরু করে সরকারি সম্পত্তি আত্মসাতের মতো অভিযোগ পৃথক তিনটি ঘটনায় পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার তৃণমূল নেতাকর্মীরা।

Advertisement

প্রথম ঘটনা, বর্ধামান-১ ব্লক থেকে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের সভাপতি মানসকুমার ভট্টাচার্য এবং দলের স্থানীয় প্রভাবশালী নেতা শেখ জামাল। ২০২০ সালের শেষে এবং ২০১২১ সালের শুরুতে এলাকার এক বিজেপিকর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। রবিবার দুপুরে মির্জাপুর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। সোমবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

অন্য দিকে, মেমারি থানা সংলগ্ন দেবপুর থেকে মারধর ও তোলাবাজির অভিযোগে সুদীপ্ত ভান্ডারি ওরফে রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা জানিয়েছেন ২০২৫ সালের জুলাই মাসে সাতগাছিয়া এলাকায় এক ব্যক্তির কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতে হাজির করানো হলে বিচারক দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

এ ছাড়া, মঙ্গলকোটের ক্ষীরগ্রাম পঞ্চায়েতের সজলধারা প্রকল্পের সরকারি সাবমার্সিবল পাম্প ও যন্ত্রাংশ চুরির ঘটনায় স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি মাসাদুল রহমান ওরফে মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় ১০ লক্ষ টাকার সরকারি সম্পত্তি পঞ্চায়েতের গোডাউন থেকে বার করে বিক্রি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় আগেই পঞ্চায়েত প্রধান বানু মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল।

মাসাদুল রহমান দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে হাজির করানো হয়। জেলা পুলিশ সূত্রে খবর, তিনটি ঘটনাতেই আর্থিক দুর্নীতি, তোলাবাজি এবং প্রভাব খাটিয়ে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement