আইএসিএস। ছবি: সংগৃহীত।
যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ গবেষকের খোঁজ চলছে। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থপুষ্ট প্রকল্পে স্বল্পমেয়াদে কাজের সুযোগ মিলবে। ইচ্ছুকদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।
প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেস-এ প্রকল্পে একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে এক বছর। প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের অরগ্যানিক সিন্থেসিস-এ পিএইচডি থাকতে হবে। প্রয়োজন স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বরও।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠাতে হবে। আগামী ১০ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।