Municipality Recruitment Case

পুরসভায় নিয়োগে দুর্নীতির মামলায় আবার তলব সুজিত এবং রথীনকে, তৃতীয় বার দুই মন্ত্রীকে ইডির নোটিস

এর আগে তাঁরা ‘নির্বাচনী ব্যস্ততা’র কারণ উল্লেখ করে ১৫ মের পরে তলব করার জন্য ইডিকে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী সুজিত এবং রথীনের সেই অনুরোধ রাখল না ইডি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১১:০৫
Share:

(বাঁ দিকে) সুজিত বসু এবং রথীন ঘোষ (ডান দিকে)। — ফাইল চিত্র।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী দুই মন্ত্রী জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো নোটিস অমান্য করলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে ইডির একটি সূত্র জানাচ্ছে।

Advertisement

চলতি মাসে এই নিয়ে তৃতীয় বার সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে দুই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে নোটিস পাঠাল ইডি। এর আগে তাঁরা ‘নির্বাচনী ব্যস্ততা’র কারণ উল্লেখ করে ১৫ মে-র পরে তলব করার জন্য ইডিকে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সুজিত এবং রথীনের সেই অনুরোধ রাখল না ইডি। সুজিত এবং রথীনকে বিধানসভা ভোটে প্রার্থী করেছে তৃণমূল। সুজিত বিধাননগরে, রথীন মধ্যমগ্রামে লড়ছেন। উল্লেখ্য, এর আগে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকেও তলব করেছিল ইডি। জমি দখলের মামলায় তলব করে তিন বার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

২০২৩ সালের অক্টোবরে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী রথীনকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সে সময় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। ২০২৪ সালে জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবরে মন্ত্রী সুজিতের দফতর এবং বাড়িতে হয়েছিল ইডি-অভিযান। তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের ঠিকানাতেও তল্লাশি চালিয়েছিল ইডি। তার পরে বেশ কয়েক মাসের ব্যবধানে ঠিক ভোটের মুখে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠানোর নেপথ্যে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ দেখছে তৃণমূল। পুরসভায় নিয়োগে দুর্নীতির মামলায় গত ৬ এপ্রিল দমকলমন্ত্রী সুজিতকে তলব করেছিল ইডি। তার দু’দিন পরে খাদ্যমন্ত্রী রথীনকেও তলব করাহয়েছিল। কিন্তু দু’জনেই গরহাজির ছিলেন। এর পরে সুজিত প্রকাশ্যে ইডির বিরুদ্ধে তাঁকে হেনস্থার অভিযোগ তুলেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement