Road Accident

দুর্ঘটনায় মৃত্যু

সোমবার রাতে এক এনসিসি পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। ক্যাম্পের নিজস্ব গাড়িতে রাজেশ তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০০:৫৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তামিলনাড়ুর এক ব্যক্তির। মৃত রাজেশ কুমার(৩৭) প্রাক্তন সেনাকর্মী ছিলেন। বর্তমানে তিনি হাটগোবিন্দপুর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের এনসিসি ক্যাম্পে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে এক এনসিসি পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। ক্যাম্পের নিজস্ব গাড়িতে রাজেশ তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাতে চিকিৎসা করিয়ে ফেরার সময়ে গাড়িটি জেলাশাসকের ভবনের সামনে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। মঙ্গলবার ভোরে তাঁকে বর্ধমান মেডিক্যালে আনা হলে রাতে তিনি মারা যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন