Durgapur

তালা ভেঙে খুলে দেওয়া হল বিধান শিশু উদ্যান

পার্কটি রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে। দীর্ঘ দিন ধরে সেটি তালাবন্ধ হয়ে পড়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৮:১৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

২৬ নম্বর ওয়ার্ডের বিধান শিশু উদ্যানের তালা ভেঙে সাধারণের জন্য তা খুলে দিলেন বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, প্রাক্তন তৃণমূল পুর প্রতিনিধি দীপঙ্কর লাহা ও তাঁর অনুগামীরা পার্কে তালা দিয়ে রেখেছিলেন। দুষ্কৃতীরা মদ, জুয়ার ঠেক বসাতো। দীপঙ্করের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্কটি রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে। দীর্ঘ দিন ধরে সেটি তালাবন্ধ হয়ে পড়েছিল। ফলে, এলাকার বাসিন্দারা সেটি ব্যবহার করতে পারতেন না। রাতে অসামাজিক কাজকর্ম হওয়ায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হত বলে অভিযোগ তাঁদের। বিজেপি নেতা প্রবীর রায় বলেন, “এলাকার বাসিন্দাদের কাছে অভিযোগ পেয়ে বিধায়ককে বিষয়টি জানানো। উনি পার্কটি খোলার ব্যবস্থা করার নির্দেশ দেন। স্থানীয়েরা সে কথা জেনে, বুধবার নিজেরাই পার্কের তালা খুলতে চলে আসেন। আমরা সহযোগিতা করেছি।”

বাসিন্দারা জানান, এলাকায় পার্ক থাকা সত্ত্বেও খুদেরা খেলাধুলো করার সুযোগ পেত না। দীর্ঘ দিন তালাবন্ধ থাকায় পার্ক আগাছায় ভরে গিয়েছে। পরিকাঠামো নষ্ট হয়ে গিয়েছে। অবিলম্বে পার্কের সংস্কার জরুরি। বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “গুন্ডাদমন বিল চলে এসেছে। দীপঙ্কর লাহাদের মতো নেতারা ছাড় পাবেন না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন